সুপার পেট্রোকেমিক্যাল পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা গতকাল শনিবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন ডেঙ্গারচরে সুপার রিফাইনারি পেট্রোকেমিক্যাল (প্রা.) লিমিটেড পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী গ্রেস মজীনা, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ, পরিচালক মেজর (অব.) আসলাম হায়দারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করে বলেন, এ দেশে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি-অনিয়মসহ নানা সমস্যা থাকতে পারে। এক দিন এসব কিছুকে ছাপিয়েই বাংলাদেশ এশিয়ার রয়েল বেঙ্গল টাইগারে পরিণত হবে। এখনই তার প্রস্তুতি চলছে।