সুবর্ণজয়ন্তী আজ

১৯৬০ সালে প্রতিষ্ঠিত কুমিল্লা সরকারি মহিলা কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব আজ।এ উপলক্ষে নানা সাজে সজ্জিত কলেজ আঙিনায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. জামাল নাছের জানান, উৎসবে প্রাক্তন এক হাজার ৬০০ জন ছাত্রী নাম নিবন্ধন করেছেন। সে সঙ্গে রয়েছে বর্তমান ছাত্রীরাও। উৎসবে প্রধান অতিথি থাকবেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন এবং বিশেষ অতিথি শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।