সুবহানকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্তে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়েছে রাষ্ট্রপক্ষ। ২২ আগস্ট এ আবেদনের বিষয়ে শুনানি হবে। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল সোমবার শুনানির এ দিন ধার্য করেন।