আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় গত মঙ্গলবার ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল-ইসলামের আদালতে তাঁরা সাক্ষ্য দেন।মামলার প্রধান আসামি মুফতি হান্নানসহ ছয় আসামির উপস্থিতিতে একজন পুলিশ কর্মকর্তা ও আইনজীবীসহ ঘটনার ছয়জন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের জিওর মন্দিরের কাছে জনসভামঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণে আওয়ামী লীগের একজন কর্মী নিহত ও ২৯ জন আহত হন।