নোয়াখালীর সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ৮১টি কেন্দ্রের ৪৬টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিগত বিভিন্ন নির্বাচনে সহিংস ঘটনা, কেন্দ্রের অবস্থান ও পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনা করে প্রশাসন ঝুঁকিপূর্ণ কেন্দ্রের এ তালিকা চূড়ান্ত করে। ২২ জুন এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিটি কেন্দ্রে একজন কর্মকর্তার নেতৃত্বে পাঁচজন পুলিশ এবং ১৭ জন আনসার সদস্য মোতায়েন করা হবে।