নোয়াখালীর সেনবাগে মাদ্রাসা শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে সেনবাগ-সোনাইমুড়ী সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনে হামলার শিকার হাফেজ অলি উল্লার কর্মরত প্রতিষ্ঠান পৌর শহরের কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার কয়েক শ ছাত্রছাত্রী অংশ নেয়। এ সময় তারা হামলাকারীদের বিচারের দাবি-সংবলিত ব্যানার ও পোস্টার বহন করে। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়।