সেনবাগ থেকে অপহূত কিশোরী নাঙ্গলকোটে ধর্ষণের শিকার

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন থেকে অপহূত এক কিশোরী (১৬) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁ এলাকায় ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার এ ঘটনায় সেনবাগ থানায় ওই কিশোরী নিজেই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছে।সেনবাগ থানায় ওই কিশোরী অভিযোগ করেন, এ ঘটনার পর এ বিষয়ে মামলার উদ্যোগ নিলে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা স্থানীয়ভাবে ঘটনাটির মীমাংসা করে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু মীমাংসা না হওয়ায় গতকাল সে থানায় মামলা করে।