কুমিল্লার হোমনা উপজেলার বিভিন্ন গ্রামের ৮০ জেলেকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, পৌর মেয়র নজরুল ইসলাম, জেলা মৎস্য উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক আবদুস সাত্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।