নতুন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের পক্ষে সভাপতি শ্যামল সরকার নতুন মন্ত্রিপরিষদ সচিবকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহসভাপতি তালুকদার হারুন, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীন ইসলাম প্রমুখ। সাক্ষাৎকালে সংগঠনের পক্ষ থেকে কিছু সুপারিশ ও দাবি তুলে ধরা হয়। মন্ত্রিপরিষদ সচিব সেগুলো বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, তথ্য পাওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি থাকবে না। বিজ্ঞপ্তি