সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হানিফের লাশ দাফন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১২ দিন পর মো. হানিফ মাতুব্বরের মৃতদেহ দাফন করা হয়েছে৷ গত বৃহস্পতিবার ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে দাফন দেওয়া হয়৷
৭ জুন রাত আটটার দিকে সৌদি আরবের দাম্মাম শহরের জামরাইল হাইওয়ে সড়কে একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই হানিফের মৃত্যু হন৷
হানিফ ওই গ্রামের আবদুল হক মাতুব্বরের ছেলে৷ সংসারে তাঁর স্ত্রী, এক মেয়ে (৯) ও এক ছেলে (৭) রয়েছে৷
ভাসানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মইনুদ্দিন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ১২ দিন পরে হানিফের মৃতদেহ সৌদি আরব থেকে বৃহস্পতিবার গফুর মাতুব্বরের ডাঙ্গী গ্রামে এসে পেঁৗছায়৷ বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷