নীলফামারী প্রথম আলো ক্রিকেট লিগে গতকাল বুধবার সৈয়দপুর ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাবকে দুই উইকেটে হারিয়েছে সৈয়দপুর সিটি ক্রিকেট ক্লাব। টস জিতে প্রথমে ব্যাট করে ৩৩ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ২৩ দশমিক ৪ ওভারে আট উইকেট হারিয়ে সিটি ক্রিকেট ক্লাব জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। নীলফামারী প্রতিনিধি