কথাসাহিত্যিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।টিআইবি ট্রাস্টি বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সৈয়দ মনজুরুল ইসলামকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন সুলতানা কামাল, চেয়ারপারসন; সেলিনা হোসেন, মহাসচিব; মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। সদস্যরা হলেন তৌফিক নেওয়াজ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রোকেয়া আফজাল রহমান এবং এ টি এম শামসুল হুদা। বিজ্ঞপ্তি।