নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গতকাল বুধবার স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. ফারুক (২০) নামের এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী বাড়ির পাশের মাঠে গেলে একই এলাকার ফারুক (২০) তাঁর চোখে মলম লাগিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এসে ফারুককে ধরে স্থানীয় বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখে। বিকেলে পুলিশ গিয়ে ফারুককে থানায় নিয়ে যায়।