সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হয়েছে গত বুধবার। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে ইউনিভার্সিটির উন্নয়ন কর্মসূচি ও মতবিনিময় সভা। ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি এই ইউনিভার্সিটির ট্রাস্ট বোর্ডের একজন ট্রাস্টি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ ও ট্রাস্ট বোর্ডের সদস্য নজরুল ইসলাম বাবু, ট্রাস্টের চেয়ারম্যান ডা. সায়মা আফরোজ প্রমুখ। বিজ্ঞপ্তি