সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের ওপর গ্রামবাসীর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অবৈধ বালু উত্তোলনকারীদের ওপর হামলা চালিয়েছে গ্রামবাসী। এতে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরবর্তী ভাটিবন্দর গ্রাম ঘেঁষে দুর্বৃত্তরা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ড্রেজার বসিয়ে বালু কেটে নিয়ে যাচ্ছিল। এ কারণে ওই গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার পথে। গতকাল সকালে বালু উত্তোলনের সময় গ্রামবাসী উত্তোলনকারীদের ওপর হামলা চালায়।