সোনারগাঁয়ে কালবৈশাখী ২ শতাধিক বাড়িঘর ভেঙেছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গতকাল শুক্রবার সনমান্দি ইউনিয়নের চারটি গ্রামের দুই শতাধিক বাড়িঘর ভেঙে গেছে। এ সময় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এলাকাবাসী জানায়, সন্ধ্যায় ছনকান্দা, ফতেপুর, কান্দারগাঁও এবং মারবদী গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় দুই শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হয়। বহু গাছ ভেঙে পড়ে। এলাকার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।