সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরাব গ্রামে এক প্রবাসীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের হাতে পাঁচজন আহত হয়। জানা যায়, ২০-২৫ জনের অস্ত্রধারী একদল ডাকাত গভীর রাতে প্রবাসী নূরনবীর বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ সাত লাখ টাকা ও ১৮ ভরি স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে যায়।