নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও গ্রামের ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়ানোর জন্য ইমাম নিয়োগকে কেন্দ্র করে শম্ভুপুরা ইউনিয়নের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। ঈদের দিন এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইমাম নিয়োগের বিষয়ে মতপার্থক্যের জেরে কাজিরগাঁও ও দুর্গাপ্রসাদ গ্রামের মানুষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আহতদের মধ্যে পরশ আলী, আমিরুল ইসলাম, মাসুদ মিয়া , চান মিয়া, সুরুজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।