বাংলাদেশি দুই মেরিন কর্মকর্তাকে জিম্মি করেছে সোমালিয়ার সশস্ত্র জলদস্যুরা। জিম্মি বাংলাদেশিরা হলেন প্রধান কর্মকর্তা (চিফ অফিসার) এম জাফর ইকবাল ও তৃতীয় কর্মকর্তা (থার্ড অফিসার) গিয়াসউদ্দিন আজম খান। খবর ইউএনবির। গত বুধবার ঢাকায় পাওয়া এক বার্তায় বলা হয়, সোমালিয়ার জলদস্যুরা ৮ মে ওমান উপকূল থেকে ১২০ মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইউরোপগামী রাসায়নিক পদার্থভর্তি জার্মানির একটি জাহাজ ছিনতাই করে এবং দুই বাংলাদেশি, ১৯ ভারতীয় ও ইউক্রেনের এক নাগরিককে জিম্মি করে। জাহাজটি ভারত থেকে বেলজিয়াম যাচ্ছিল।