কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে তিন দিনব্যাপী দশম উপজেলা জাতীয় স্কাউটস সমাবেশের সমাপনী দিনে গত শুক্রবার রাতে অগ্নিশিখা প্রজ্বালন কার্যক্রম (ক্যাম্প ফায়ার) ও তাঁবু জলসা হয়েছে। রাত আটটার দিকে স্থানীয় সাংসদ মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, ইউএনও মো. আল-আমিন, সহকারী কমিশনার (ভূমি) অরবিন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের স্কাউটস সমাবেশে ৩০টি দল অংশ নেয়।