স্কাউটস সমাবেশ

মৌলভীবাজারের জুড়ীতে তিন দিনব্যাপী স্কাউটস সমাবেশ গতকাল শনিবার শুরু হয়েছে। বিকেল তিনটায় উপজেলার তৈয়বুন্নেছা খানম একাডেমি ডিগ্রি কলেজ মাঠে এই সমাবেশের উদ্বোধন করেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা।