একনজরে

স্কুলছাত্রী উদ্ধার

নিখোঁজের দুই দিন পর গতকাল শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকা থেকে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার মেয়েটি নিখোঁজ হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার অপহরণের অভিযোগে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হূদয় চক্রবর্তীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, এ ঘটনায় প্রান্ত মিয়া নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি