চট্টগ্রামের সীতাকুণ্ডের বারআউলিয়া বাইপাস এলাকায় রাস্তা পার হতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. রিয়াজ (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াজ উপজেলার সোনইছড়ি ইউনিয়নের শীতলপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। ঘটনার সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন জানান, কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছে।