শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস মল্লিক কান্দি গ্রামের মাহিদ (১৩) নামের এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে স্থানীয় সখিপুর ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। গতকাল শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর-চাঁদপুর সড়কে বালার বাজার এলাকায় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন ট্রাকটি আটক করে চালক আবদুল গনিকে পুলিশে দিয়েছেন।