নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় রাকিব হোসেন ওরফে রাব্বি (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন ওই এলাকার রুস্তম আলীর ছেলে। সে জালকুড়ি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। নারায়ণগঞ্জ প্রতিনিধি|