গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে গত রোববার রাতে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী আমিনুল ইসলাম (৩৫) খুন হয়েছেন। পুলিশের ধারণা, স্ত্রীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল সোমবার স্ত্রী মিনারা বেগমকে গ্রেপ্তার এবং নিহতের ভাই আতোয়ার, আনিছুর রহমান ও মা আমেনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।