রাজধানীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে গত বৃহস্পতিবার ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের জন্য খসড়া সক্ষমতা উন্নয়ন কাঠামো’বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারসচিব আবদুল মালেক। তিনি বলেন, স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী ও দক্ষ করে গড়ে তোলার জন্য একটি কার্যকর ও যুগোপযোগী সক্ষমতা উন্নয়ন কাঠামো থাকা জরুরি।
সিঙ্গাপুরের লি কুয়ান ইউ স্কুল অব পাবলিক পলিসির অধ্যাপক জন ভংসহ তিনজন পরামর্শক এই কাঠামোটি প্রণয়ন ও উপস্থাপন করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের প্রতিনিধি, মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। বিজ্ঞপ্তি।