শরীয়তপুর শহরে গতকাল রোববার দুপুরে ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের প্রাণকেন্দ্র কোর্টসংলগ্ন পুলিশবক্স থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত সড়কের পাশে থাকা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ওই সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) আদালতে উচ্ছেদের মামলা করে। আদালতের নির্দেশে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মুশফিকুর রহমান এ অভিযান পরিচালনা করেন। সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী বেল্লাল হোসেন বলেন, ‘এগুলো সওজের জায়গা। আমরা দখলদারদের একাধিক নোটিশ দিয়েছি। তাঁরা না সরানোর কারণে আমরা উচ্ছেদ করছি।’