স্মরণসভা

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজে শহীদ লে. আহসানুল হকের (বীর বিক্রম) ৩৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ এ কে এম আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন শহীদ আহসানুল হকের ছোট ভাই কর্নেল আনজামুল হক। শহীদ লে. আহসানুল হক ১৯৭৮ সালের ২ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শাহাদত বরণ করেন।