স্মরণসভা

মৌলভীবাজার গণজাগরণ মঞ্চের আহ্বায়ক প্রয়াত নাসির জামানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে গণজাগরণ মঞ্চ মৌলভীবাজার শাখা। গত শুক্রবার সন্ধ্যায় গণজাগরণ মঞ্চে (পৌর পার্ক) এ স্মরণসভা হয়। মঞ্চের সংগঠক আব্দুল হাফিজ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। মাসুদ রানার সঞ্চালনায় নাসির জামানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ, নাট্যকর্মী আব্দুল মতিন, উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সদস্য মকবুল হোসেন, সংগীতশিল্পী মীর ইউসুফ, কবি জাহাঙ্গীর জয়েস, সাংস্কৃতিক কর্মী সুমন চৌধুরী প্রমুখ।