সংক্ষেপ

স্মরণসভা

পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস শ্রমিক আমজাদ হোসেন কামালের স্মরণসভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে এ কর্মসূচি পালন করা হয়। শ্রমিকদের ন্যায্য মজুরিসহ বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনে ২০০৩ সালের ৩ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন আমজাদ হোসেন। নারায়ণগঞ্জের বাম ও প্রগতিশীল শ্রমিক সংগঠনগুলো প্রতিবছর দিনটিকে গার্মেন্টস শ্রমিক অভ্যুত্থান দিবস হিসেবে পালন করছে।