স্মরণসভা

নাটোরের গুরুদাসপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলার পাটপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এম আজিজুল হক স্মরণে এক সভা হয়েছে। পাটপাড়া উচ্চবিদ্যালয় মাঠে গতকাল রোববার ওই সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন স্থানীয় সাংসদ মো. আবদুল কুদ্দুস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। গত বৃহস্পতিবার ভোরে এম আজিজুল হক মারা যান।