স্মরণসভা

মহান মুক্তিযুদ্ধে সিলেটে প্রতিরোধযুদ্ধে প্রথম শহীদ আবদুস সামাদ ফকির স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা সাড়ে পাঁচটায় নগরের মীরাবাজার খারপাড়া এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর ইউনিটের কমান্ডার ভবতোষ রায়বর্মণ। প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ মুর্শেদ আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সিটি করপোরেশনের কাউন্সিলর শামীমা স্বাধীন, এ বি এম জিল্লুর রহমান, দিনার খান হাসু, সাবেক কাউন্সিলর কামাল মিয়া, শহীদ-তনয় মতিউর রহমান খোকন প্রমুখ।