স্মারকলিপি পেশ

নীলফামারীতে নয় দফা দাবিতে রোববার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা খেতমজুর সমিতি। খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বিতরণে অনিয়ম ও গ্রামীণ বরাদ্দের লুটপাট বন্ধ, পল্লি রেশনিং চালু, ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দ, গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিতকরণসহ নয় দফা দাবিতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ জে এম এরশাদ আহসান হাবিবের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন খেতমজুর সমিতির জেলা সভাপতি শ্রীদাম দাস, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি কমল সরকার প্রমুখ।