স্মারকলিপি পেশ

বিড়িশিল্পের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারসহ চার দফা দাবিতে বাগেরহাটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশন। গতকাল রোববার বাগেরহাটের আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিড়িশ্রমিক নেতা হীরা মোল্লা, আশরাফ শেখ, মেহের বিশ্বাস প্রমুখ।