সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাগর হোসেন (৫) নামের এক শিশু নিহত হয়েছে। উপজেলার ভেরীবাজার বিনপাড়া এলাকায় গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সে একই এলাকার সেন্টু আলীর ছেলে।

গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল সাতটার দিকে বিনপাড়া এলাকায় বাড়ির পাশে সড়কঘেঁষে খেলা করছিল শিশুটি। এ সময় ট্রলির ধাক্কায় সে প্রাণ হারায়। নিহত সাগরের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ট্রলির চালককে আটক করা হয়নি।