সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

জামালপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হৃদয় (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার জামালপুর শহরের পাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হৃদয় শহরের পিঙ্গলহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ভোটঘর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জামালপুর শহর থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মোহাম্মদ হৃদয় পিঙ্গলহাটি গ্রামে ফিরছিল।
এ সময় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে হৃদয় গুরুতর আহত হয়।