হত্যার দায়ে বাবা ও দুই ছেলের মৃত্যুদণ্ড

নেত্রকোনার আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের সাইদুর রহমান (২৫) হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন৷
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হচ্ছেন মির্জাপুর গ্রামের আবদুর রহিম ওরফে কাচা আবু, তাঁর ছেলে মুখলেছ ও জুলহাস। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন৷
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাত আটটার দিকে সাইদুর রহমান বাড়ি থেকে বের হন৷ বাড়ির পশ্চিম দিকে নদীর পাড়ে গেলে আসািমরা তাঁর পথরোধ করে কুপিয়ে হত্যা করে।