হত্যা ও গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

সারা দেশে আজ রোববার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল শনিবার এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।বিবৃতিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি, খুলনার তেরখাদা, ডুমুরিয়া উপজেলাসহ সারা দেশে ‘গণহত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে’ এ কর্মসূচি দেওয়া হয়। শিবগঞ্জ, বেলকুচি, তেরখাদা ও ডুমুরিয়ায় গণহত্যা চালিয়ে সাতজনকে হত্যা এবং শতাধিক লোককে গুলিবিদ্ধ করে আহত করা হয়েছে বলে বিবৃতিতে দাবি করা হয়।