ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন হত্যা মামলার তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটার দিকে হরিণাকুণ্ডু উপজেলার পেশীনগর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি গুলি ও দুটি ধারালো রামদা জব্দ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন হরিণাকুণ্ডুর পার-দখলপুর গ্রামের বাপ্পী চৌধুরী ও তাঁর ভাই বিপুল চৌধুরী এবং একই গ্রামের আক্তারুল ইসলাম। ২০১৩ সালের ২৭ অক্টোবর হরিণাকুণ্ডুর দখলপুর বাজারে আবুল হোসেনকে হত্যা করে সন্ত্রাসীরা।