হবিগঞ্জে সড়কে ঝরল পাঁচজনের প্রাণ

হবিগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সুতাং এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সুতাং এলাকায় প্রথমে একটি ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও অটোরিকশার ওপর একটি ট্রাক ও বাস এসে পড়ে। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে মারা যান তিনজন। আহত ব্যক্তিদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।