ধর্মভিত্তিক কয়েকটি দলের ডাকা হরতাল ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। গতকাল রোববার সচিবালয়ে গ্রিসের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেনডিয়াসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।মন্ত্রী বলেন, ধর্মভিত্তিক কয়েকটি দল সারা দেশে হরতাল ডাকলেও তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘যে গোষ্ঠী এ কাজ করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা এখন নিজেদের তৈরি করছি।’