হাইকোর্ট বিভাগের অতিরিক্ত ১০ বিচারক গতকাল সোমবার বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের এনেক্স ভবন মিলনায়তনে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন তাঁদের শপথবাক্য পাঠ করান।
এই ১০ বিচারপতি হলেন: বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদার, বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এ কে এম সাহিদুল হক, বিচারপতি সহিদুল করিম, বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান। সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত শপথ অনুষ্ঠান চলে।