রাজধানীর পল্টন থানায় নাশকতার এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এক রুল নিষ্পত্তি করে মির্জা ফখরুলকে এ জামিন দেন।
আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন জয়নুল আবেদিন ও সগীর হোসেন।
সগীর হোসেন সাংবাদিকদের জানান, গত ১৬ এপ্রিল এ মামলায় হাইকোর্ট ফখরুলকে অন্তবর্তী জামিন ও রুল দিয়েছিলেন। আজ ওই রুল নিষ্পত্তি করে তাঁকে জামিন দেওয়া হয়েছে।