দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে গতকাল শনিবার সকাল থেকে অষ্টমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী জলচর পাখিশুমারি।সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা কমিটির (আইপ্যাক) উদ্যোগে এ শুমারি চলছে। আর এতে সহযোগিতা করছে বাংলাদেশ বার্ড ক্লাব। আজ রোববার বিকেলে এই কার্যক্রম শেষ হবে।পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ইনাম আল হক প্রথম আলোকে জানান, আইপ্যাক ও বার্ড ক্লাবের সদস্যরা দুটি দলে ভাগ হয়ে হাকালুকির মোট ২০টি বিলে পাখিশুমারি করছেন।