হাটহাজারীতে অপহূত ছাত্রী উদ্ধার

হাটহাজারীতে অপহূত এক মাদ্রাসাছাত্রীকে পুলিশ গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার ১১ মাইল এলাকার একটি বাসা থেকে উদ্ধার করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইয়াছিন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ইয়াসিনের বাড়ি পশ্চিম দেওয়াননগর সুজানগর গ্রামে।