হাতির তাণ্ডবে তিনটি বাড়ি বিধ্বস্ত

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের দোছরি গ্রামে গতকাল সোমবার ভোররাতে বন্য হাতি তাণ্ডব চালিয়ে তিনটি বসতবাড়ি গুঁড়িয়ে দিয়েছে।
এ সময় হাতির আক্রমণে ওই গ্রামের ছৈয়দ নুর (৪৫) ও মো. শফি (৪০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ছৈয়দ নুর বলেন, রাত তিনটার দিকে পাঁচটি বন্য হাতি প্রথমে চৌকিদার আজিজুল হকের বাড়িতে আক্রমণ করে।