হামলার প্রতিবাদে

ঢাকায় হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার নগরের পিকচার প্যালেস মোড়ে দুপুর ১২টায় এ কর্মসূচি পালন করে শিয়া মুসলিম সম্প্রদায়ের সংগঠন ‘আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’। বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য ও শান্তি কামনা এবং ঘটনায় নিহত ব্যক্তির মাগফিরাত ও আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।