হিযবুত তাহ্রীরের উপদেষ্টা মাহমুদুল রিমান্ডে

বিমানবন্দর থেকে আটক নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্রীরের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহমুদুল বারীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সাইফুল ইসলাম এ-সংক্রান্ত আদেশ দেন। বিমানবন্দর থানার এসআই ফরিদ উদ্দিন মাহমুদুল বারীকে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, দলীয় কার্যক্রমের জন্য কারা অর্থসহায়তা দেয়, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।