নিষিদ্ধঘোষিত উগ্রপন্থী সংগঠন হিযবুত তাহ্রীরের নয় সদস্যের রিমান্ডের শুনানি হবে আজ মঙ্গলবার। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ও স্কুলশিক্ষকসহ ওই নয়জনকে গতকাল সোমবার বাড্ডা থানার একটি সন্ত্রাস দমন আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করে ওই থানার পুলিশ। মামলা-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজ (কেস ডকেট) না থাকায় রিমান্ডের শুনানি হয়নি। ঢাকার মহানগর হাকিম তোফায়েল হাসান আজ আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।